২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুন্নেসা খানম চুক্তিতে আরেক বছর

সমাজ কল্যাণ সচিব কামরুন্নেসা খানমকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 04:33 PM

Updated : 24 Aug 2022, 07:09 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সমাজ কল্যাণ সচিব কামরুন্নেসা খানমকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার থেকে কামরুন্নেসা খানমের অবসরকালীন ছুটি শুরু হওয়ার কথা। সরকার ওই ছুটি বাতিল করে তাকে একই মন্ত্রণালয়ের সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২২০৬ ঘ.