২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়ির ১৪৪ ধারা প্রত্যাহার

পাহাড়ি ও বসতি স্থাপনকারী বাঙালিদের মধ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদর ও বাঘাইহাট এলাকায় জারি করা ১৪৪ ধারা নয়দিন পর প্রত্যাহার করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 04:18 PM

Updated : 24 Aug 2022, 07:09 PM

রাঙামাটি, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ও বসতি স্থাপনকারী বাঙালিদের মধ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদর ও বাঘাইহাট এলাকায় জারি করা ১৪৪ ধারা নয়দিন পর প্রত্যাহার করেছে প্রশাসন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সোমবার সকাল ১০টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির উল হক ভুইঁয়া। গত ২০ ফেব্র"য়ারি ১৪৪ ধারা জারি করা হয়েছিল। ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। সভায় প্রশাসনের কর্মকর্তারাসহ পাহাড়ি-বাঙালি নেতারা উপস্থিত ছিলেন। বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে গত ১৯ ও ২০ ফেব্র"য়ারি পাহাড়ি ও বসতি স্থাপনকারী (সেটলার) বাঙালিদের মধ্যে সংঘর্ষ, ঘরবাড়ি পোড়ানোর ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় সূত্রগুলো বলছে, সংঘর্ষের সময় সেনাবাহিনীর গুলিতে অন্তত পাঁচজন মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২১৩ ঘ.