২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ধর্ষণের শিকার কিশোরী

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বান্দ্রা গ্রামে আদিবাসী হাজং জনগোষ্ঠির এক কিশোরী (১৫) শুক্রবার ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2010, 03:02 PM

Updated : 24 Aug 2022, 07:07 PM

সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বান্দ্রা গ্রামে আদিবাসী হাজং জনগোষ্ঠির এক কিশোরী (১৫) শুক্রবার ধর্ষণের শিকার হয়েছে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে মধ্যনগর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেয়েটি পাশের বাড়ির নলকূপে হাত-মুখ ধুতে গেলে কয়েকজন বাঙালি যুবক তাকে জোরপূর্বক পাশের মহেশখালী নদীর পড়ে নিয়ে ধর্ষণ করে ফেলে রাখে। খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পাঁজনকে আসামি করে শনিবার মধ্যনগর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৪ ঘ.