সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জ রেল-ইয়ার্ডে শুক্রবার রাতে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
নিহত ব্যাক্তির নাম- বিপ্লব (১৮)। তিনি পৌর এলাকার দিয়ার ধানগড়া গ্রামের লাল চাঁন শেখের ছেলে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ আহমেদ জানান, বিপ্লব ট্রাকচালকের সহকারী ছিলেন। বিপ্লব অসাবধানভাবে চলন্ত ট্রেনের বগির নীচ দিয়ে লাইন অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হন।
অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে বলে এসআই আসাদ জানান।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24