শরীয়তপুর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরে জেলার দুইটি রুটে শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
'আঙ্গারিয়া-চণ্ডিপুর ভায়া নড়িয়া' ও 'মঙ্গলমাঝির ঘাট-ভেরদগঞ্জ ভায়া নড়িয়া' রুটের সকল বাস বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছে।
এ নিয়ে শ্রমিক ও মালিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যেতে পারে।
জেলা সদর ভিত্তিক সংগঠন শরীয়তপুর জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন মালিক গ্র"প এবং নড়িয়ার সংগঠন শরীয়তপুর জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতির মধ্যে এই দ্বন্দ্ব চলছে।
মালিক সমিতির অভিযোগ, বেশ কিছুদিন ধরে তারা দুটি রুটে বাস চালানোর চেষ্টা করছেন। কিন্তু মালিক গ্র"প এতে বাধা দিয়ে আসছিল। শুক্রবার সকালে তারা (সমিতি) দুই রুটে চারটি বাস চালু করলে মালিক গ্র"পের লোকজন তা বন্ধ করে দেয়।
অপরদিকে মালিক গ্র"পের দাবি, মালিক সমিতির লোকজন বিকাল ৫টার দিকে দুই রুটে চলাচলরত তাদের (গ্র"প) অন্তত ৫০টি বাস বন্ধ করে দেয়।
শরীয়তপুর বাস মিনিবাস সড়ক পরিবহন মালিক গ্র"পের সিনিয়র সহ-সভাপতি আবদুল বারেক মিয়া বলেন, "শুক্রবার থেকে আঙ্গারিয়া-চণ্ডিপুর ভায়া নড়িয়া ও মঙ্গলমাঝির ঘাট-ভেরদগঞ্জ ভায়া নড়িয়া রুটে আমাদের ৫০টি গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতির লোকজন।"
মালিক গ্র"প সমর্থিত শরীয়তপুর বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন, "মালিক সমিতির লোকজন নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয় মাঠ ও নড়িয়ার চাকধ বাজার মোড়ে আমাদের চালক ও হেলপারদের অস্ত্রের ভয় দেখিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে।"
জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন, "আমাদের রুট পারমিট নেওয়া কিছু গাড়ি মালিক গ্র"প আটকে রেখে রাতে ছেড়ে দেয়। তাই সংঘাতের ভয়ে মালিক গ্র"প নিজেরাই তাদের গাড়ি বন্ধ করে রাখে। আমরা তাদের গাড়ি বন্ধ করে দেয়নি।"
মালিক গ্র"পই দুই রুটে তাদের গাড়ি বন্ধ করে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
শরীয়তপুরের জেলা প্রশাসক মোহা. আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, "বিষয়টি আমি পুলিশ সুপারিনটেনডেন্টকে জানিয়েছি। সমাধানের চেষ্টা চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24