সাভার, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন।
শুক্রবার রাত ১২টার দিকে কালামপুর বাজারের আসবাবপত্রের মার্কেটে কয়েক ব্যক্তি ক্যারাম খেলছিলেন। এ সময় দুর্বৃত্তরা বোমাটি নিক্ষেপ করে বলে ধামরাই থানার ওসি আলমগীর হোসেন জানান।
আহত মঞ্জুরুল ইসলাম ওরফে আফাজকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কালামপুর এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে।
কী বোমা হামলা হয়েছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি ওসি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24