নরসিংদী, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে জেলা ছাত্রলীগ সম্মেলনে সংঘাতের আশঙ্কায় সংগঠনের এক নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা ছাত্রলীগ সহসভাপতি রিপন সরকার, শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেন ও সদস্য কবির সরকার।
নরসিংদী পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার নরসিংদী জেলা ছাত্রলীগের সম্মেলনে সংঘাত সৃষ্টি করার আশঙ্কায় মোবারক ও কবিরকে শুক্রবার বিকালে শহরের সেবাসংঘ মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
পরে রাত সাড়ে ৩টার দিকে শহরের পাতিল বাড়ি রোড থেকে রিপনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24