২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে সান্ধ্য আইন প্রত্যাহার

খাগড়াছড়িতে রাত্রিকালীন সান্ধ্য আইন প্রত্যাহার করা হয়েছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 05:02 PM

Updated : 24 Aug 2022, 07:05 PM

খাগড়াছড়ি, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-খাগড়াছড়িতে রাত্রিকালীন সান্ধ্য আইন প্রত্যাহার করা হয়েছে শুক্রবার। এদিন জামায়াত, বিএনপি ও আওয়ামী লীগ নেতাসহ চারজনকে শুক্রবার আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জামায়াতের পৌর আমির মাহবুবুল হক সেলিম, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম, জেলা আওয়ামী লীগ নেতা মো. ইসলামউদ্দিন ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন। সান্ধ্য আইন প্রত্যাহার হলেও ১৪৪ ধারা জারি রয়েছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সান্ধ্য আইন প্রত্যাহারের কথা জানান শুক্রবার রাত আটটায়। জেলা ও পুলিশ প্রশাসন মাইকিং করে সান্ধ্য আইন প্রত্যাহারের কথা জানায় স্থানীয়দের। চারজনকে আটকের বিষয়টি খাগড়ছড়ির ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মো. আমির জাফর টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন। রাঙামাটির সা