ব্রাহ্মণবাড়িয়া, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দু'টি অভিযানে শুক্রবার ভোরে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মাদারীপুরে গ্রেপ্তার হয়েছে চারজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, গ্রেপ্তার সরাইলের শাহজাদাপুর গ্রামের তাজুল ইসলাম এবং ভুইশর গ্রামের আব্দুল হামিদকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বলেন, ভোর ৫টার দিকে শাহজাদাপুরের চৌরঙ্গি এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, "তার বিরুদ্ধে সরাইল থানায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু স
bdnews24