ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) আহ্বায়ক পরিচয়ে সিপিবি'র সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার অধিকার হায়দার আকবর খান রনোর নেই বলে দাবি করেছে পার্টির কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার পার্টির এক বর্ধিত সভায় এ দাবি জানানো হয়।
সংগঠনের প্যাডে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মতিনের সভাপতিত্বে বর্ধিত সভা হয়।
সভায় বক্তারা বলেন, ''সুবিধাবাদী, আদর্শচ্যুত হায়দার আকবর খান রনোর পার্টি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) আহ্বায়ক পরিচয়ে সিপিবির সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার কোনো অধিকার নেই।''
বর্ধিত সভায় আবদুস সাত্তার খান, আজিজুর রহমান, অধ্যক্ষ আফসার আলী, নিমাই মন্ডল, মমিন উদ্দিন সরদার, অরুন কুমার দাস, নৃপেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০১৮ ঘ.
bdnews24