২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে বাস ধর্মঘট শুরু

বাস টার্মিনাল এলাকাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করাসহ কয়েকটি দাবিতে পিরোজপুরের বিভিন্ন রুটে শুক্রবার থেকে অনির্দিষ্টকাল বাস ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিক ইউনিয়ন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 09:55 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

পিরোজপুর, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস টার্মিনাল এলাকাকে চাঁদাবাজি ও মাদকমুক্ত করাসহ কয়েকটি দাবিতে পিরোজপুরের বিভিন্ন রুটে শুক্রবার থেকে অনির্দিষ্টকাল বাস ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিক ইউনিয়ন। ধর্মঘটের কারণে বরিশাল, খুলনা, ঢাকাসহ দূরপাল্লার ও জেলার অভ্যন্তরীণ ১৬টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায়ে শ্রমিকরা সকালে টার্মিনাল এলাকা ও শহরে বিক্ষোভ মিছিল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি গাজী ইব্রাহীম। তিনি জানান, সকালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে তিনি সমঝোতা বৈঠকে বসেন। দুপুর ২টা পর্য