২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের পর শিশুকে হত্যা

নরসিংদীর মাধবদী থেকে অপহরণ করার পর এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2010, 04:25 PM

Updated : 24 Aug 2022, 07:04 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর মাধবদী থেকে অপহরণ করার পর এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া উপজেলার ছতুরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম- সোহাগ (১৪)। সে মাধবদীর ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে। এ ঘটনায় মো. আলমগীর (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মধাবদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজিজুল আসলাম সাংাবাদিকদের জানান, শনিবার মাধবদী বাজারের ক্ষৌরকার মো. আলমগীর (২৮) ও তার কয়েকজন সহযোগী সোহাগকে অপহরণ করে মাধবদীর মনির হোসেনের বাড়িতে আটকে রাখে। তারা ২০ লাখ টাকা চেয়ে সোহাগকে তার বাবার কাছে ফোন করতে বলে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়ার ছতুরপুর গ্রামে নিয়ে আসে। রোববার সারাদিন তারা চেষ্টা করে সোহাগকে দিয়ে তার বাবার কাছে ফোন করাতে। এতে সোহাগ রাজি না হওয়ায় আলমগীর, তার সহযোগী শম্ভু ও মনির ব্রাহ্মণবাড়িয়ার ছতুরপুর গ্রামে এনে তাকে হত্যা করে। আজিজুল আসলাম আরো জানান, সোহাগের বাবা জাকিরের মাধবদীতে ডাইং ব্যবসা আছে। তার ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই আলমগীরের দোকান। অপহরণের আগের দিন সোহাগ বাড়িতে বলেছিলো সে আলমগীরের সঙ্গে সীমান্ত দেখতে যাবে। সেই সূত্র ধরে আলমগীরকে গ্রেপ্তার করার পর সে ঘটনা স্বীকার করে। তার স্বীকারোক্তি মতে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নরসিংদীর মাধবদী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে এসআই আজিজ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২২২ ঘ.