২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ভারত বাণিজ্য মেলা শুরু কাল

শেরাটন হোটেলে তিনদিনব্যাপী ভারত বাণিজ্য মেলা-২০১০ শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 03:54 PM

Updated : 24 Aug 2022, 07:02 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরাটন হোটেলে তিনদিনব্যাপী ভারত বাণিজ্য মেলা-২০১০ শুরু হচ্ছে বৃহস্পতিবার। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে এবারই প্রথম এরকম মেলা হতে যাচ্ছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলা উদ্বোধন করবেন। এতে বাংলাদেশ-ভারতের ৫০টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (আইবিসিসিআই) মেলা আয়োজন করেছে বলে বুধবার এক সংবাদ সম্মেলনে জানান সংগঠনের প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ। ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজনে সহযোগিতা করছে বলে জানান তিনি। তিনি বলেন, "ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাণিজ্যসম্পর্ক বাড়ানোই মেলার মূল উদ্দেশ্য।" মেলার সময় দুদেশের মন্ত্রী, ঊধ্বর্তন সরকারি কর্মকর্তা এবং ব্যাবসায়ীরা বৈঠক করবেন। টাটার 'ন্যানো' গাড়ির প্রতি বাংলাদেশিদের আগ্রহ যাচাইয়ে মেলায় গাড়িটি প্রদর্শিত হবে জানিয়ে আব্দুল মাতলুব বলেন, "চাহিদা বেশ ভালো হলে আমরা গাড়ি বাজারজাত করবো।" গত বছরের ২৩ মে ভারতের বাজারে চার আসনের 'ন্যানো' গাড়ি ছাড়ে ভারতীয় প্রতিষ্ঠান টাটা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/পিডি/২১৪৮ ঘ.