সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা বিএল কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক আল মোতাসিম-বিল্লাহ সবুজকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার চারঘাট থেকে বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
সবুজ সদর উপজেলার কাথন্ডা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি খুলনা বিএল কলেজের দর্শন বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী হত্যার ঘটনায় সাতক্ষীরায় গত ১৬ ফেব্র"য়ারি ২৫ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৩৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পুলিশ সদর থানায় মামলা দায়ের করে। এই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সবুজকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.
bdnews24