২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে অবাঞ্ছিত রহিম উদ্দিন ভরসা

রংপুর জেলা বিএনপির আহবায়ক রহিম উদ্দিন ভরসাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 01:09 PM

Updated : 24 Aug 2022, 07:03 PM

রংপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর জেলা বিএনপির আহবায়ক রহিম উদ্দিন ভরসাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের নেতারা। জেলা বিএনপি কার্যালয়ে বুধবার দুপুরে এক সাংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে বলা হয়, তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে। এ ছাড়া তারা ভরসার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা আহবায়ক শাহ মো. শাহাজাহান, গঙ্গাচড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মাবু প্রমুখ। মিঠাপুকুর, গঙ্গাচড়া ও পীরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সাংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন- এই তিন উপজেলায় জেলা বিএনপির সর্বসম্মত সিদ্ধান্তে আহবায়ক কমিটি গঠন করে। ওই কমিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করার প্রস্তুতিও নেয়। ঠিক ওই সময় রহিম উদ্দিন ভরসা তার একক সিদ্ধান্তে ওই তিন উপজেলায় নতুন কমিটি গঠন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৫ ঘ.