ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতলক্ষ্যা নদীতে সিটি গ্র"পের জেটি না ভাঙা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানকে আদালত অবমাননার আইনি নোটিশ দিয়েছে একটি মানবাধিকার সংগঠন।
বুধবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এই নোটিশ দেন।
নোটিশ পাঠানোর পর মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাণিজ্যমন্ত্রীর ফারুক খানের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না ২৪ ঘন্টার মধ্যে তার কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।"
কারণ না জানালে বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে বলে জানান মনজিল।
হাইকোর্টের এক নির্দেশে ৯ ফেব্র"য়ারি শীতলক্ষ্যা নদীর ভেতরে নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার উত্তর রুপসী গ্রামে সিটি গ্র"প অব ইন্ডাস্ট্রিজকে তার স্থাপনা ও তিনটি পাকা জেটি অপসারণের নির্দেশ দেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
হাইকোর্টের আদেশ উপেক্ষা করে জেটিগুলো না ভাঙার ব্যবস্থা নিতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে ২২ ফেব্র"য়ারি বাণিজ্যমন্ত্রী চিঠি দেন বলে আইনি নোটিশে বলা হয়।
বাণিজ্যমন্ত্রীর এই কার্যাবলিকে আদালতের রায় বাস্তবায়নে সরাসরি হস্তক্ষেপ, প্রতিবন্ধকতা সৃষ্টি ও রায়ের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন হিসেবে অভিহিত করা হয় নোটিশে।
গত বছরের ২৫ জুন হাইকোর্ট ঢাকার চারপাশের নদীর ভেতরের সব স্থাপনা অপসারণের রায় দেয়।
এরপর হাইকোর্ট গত ২৪ জানুয়ারি এক মাসের মধ্যে নদীর ভেতরের স্থাপনা অপসারণ শুরুর নির্দেশ দেয়।
স্থাপনা অপসারণের নোটিশের বিরুদ্ধে সিটি গ্র"পের করা রিট ২৩ ফেব্র"য়ারি খারিজ করে হাইকোর্ট।
এ রায় স্থগিতের আবেদনের ওপর আগামী ১ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির তারিখ নির্ধারণ হয়েছে।
বুধবার বিচারপতি বি কে দাসের আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত সিটি গ্র"পের আবেদনের প্রেক্ষিতে এ তারিখ নির্ধারণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিডি/১৮৩২ ঘ.
bdnews24