চাঁদপুর, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় সহকারী কমিশনারকে পেটানোর ঘটনায় আরো একটি মামলা হয়েছে।
খাস জমিতে অভৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে মঙ্গলবার কচুয়া থানায় মামলাটি দায়ের করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান।
মামলার আসামিরা হলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এমরান হোসেন, তার বাবা আব্দুস ছাত্তার, শ্রীরামপুর গ্রামের আব্দুর রব, আব্দুর রহিম, সিরাজুল হক, শওকত আলী ও সিদ্দিকুর রহমান।
এদিকে আহত মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ওসি সনতোষ বড়
bdnews24