২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জ সীমান্তে গোলাগুলি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষীদের সঙ্গে বিডিআরের গুলি বিনিময় হয়েছে। তবে বিডিআর জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2010, 08:05 AM

Updated : 24 Aug 2022, 07:03 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্ত রক্ষীদের সঙ্গে বিডিআরের গুলি বিনিময় হয়েছে। তবে বিডিআর জানিয়েছে, এতে কেউ হতাহত হয়নি। ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নজরুল ইসলাম বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে ভারতের মালদহ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্পের জওয়ানরা উস্কানিমূলকভাবে বাংলাদেশ সীমান্ত লক্ষ করে ৫ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্ত থেকে বিডিআর সদস্যরাও ১০ রাউন্ড গুলি চালায় বলে জানান তিনি। বিডিআর কর্মকর্তা জানান, উস্কানিমূলক গুলি ছোড়ার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.