২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকলের দায়ে বহিষ্কার হয়ে ভাংচুর

নকলের দায়ে বহিষ্কার করায় মঙ্গলবার পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ভাংচুর করেছে শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 03:49 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

পাবনা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকলের দায়ে বহিষ্কার করায় মঙ্গলবার পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে ভাংচুর করেছে শিক্ষার্থীরা। পরীক্ষা কক্ষে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও শিক্ষকের ওপর হামলা চালানোর আগে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়। এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ম্যাজিস্ট্রেটের বিচারের দাবিতে শিক্ষর্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের সমাপনী পরীক্ষা শুরু হয়। কিছুক্ষণ পর পরীক্ষার্থীরা প্রকাশ্যে নকল শুরু করলে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম বইয়ের কাটা পাতা ও হাতে লেখা নকলসহ ২৮ ছাত্রকে বহিষ্কারের জন্য শিক্ষকদের হাতে তুলে দেন। অধ্যক্ষ বলেন, "২৮ ছাত্রকে বহিষ্কার করার পর তারা বিক্ষোভ ও ভাংচুর শুরু করে।" জেলার এনডিসি শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ প্রহরায় ম্যাজিস্ট্রেট ও শিক্ষকরা ক্যাম্পাস ত্যাগ করেন। পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.