২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শিগগির' মন্ত্রিসভায় যাবে খসড়া শিক্ষানীতি: নাহিদ

আগামী দু'এক সপ্তাহের মধ্যে খসড়া জাতীয় শিক্ষানীতি মন্ত্রিসভায় উঠবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 12:11 PM

Updated : 24 Aug 2022, 07:01 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী দু'এক সপ্তাহের মধ্যে খসড়া জাতীয় শিক্ষানীতি মন্ত্রিসভায় উঠবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে টিচিং কোয়ালিটি ইমপ্র"ভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট (টিকিউই-সেপ) এর ভ্রাম্যমাণ তথ্যপ্রযুক্তি ভ্যানের (মোবাইল আইসিটি ল্যাব) উদ্বোধনী অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, "শিক্ষানীতির খসড়া প্রস্তুত হয়েছে। আগামী দু'এক সপ্তাহের মধ্যেই তা কেবিনেটে যাবে।" 'খসড়া শিক্ষানীতি খুব শিগগিরই মন্ত্রিসভায় যাবে' গত ডিসেম্বর থেকে এ ধরনের কথা বলে আসছেন শিক্ষামন্ত্রী। সুবিধাবঞ্চিতদের জন্য তথ্যপ্রযুক্তি মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের শিক্ষাদানের মানোন্নয়ন ও দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের তথ্যপ্রযুক্তির আধুনিক যন্ত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় টিকিউই-সেপ এর অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ ভ্যান কর্মসূচি নেওয়া হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গলবার এর যাত্রা শুরু হয়েছে। মোবাইল আইসিটি ল্যাব কর্মসূচিতে বিভিন্ন আধুনিক যন্ত্রে সজ্জিত ১৭টি গাড়ি সারাদেশের প্রত্যন্ত এলাকার স্কুলে গিয়ে শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ক ব্যবহারিক প্রাথমিক জ্ঞান দেবে। এসব গাড়ির প্রতিটিতে নির্বাচন কমিশনের ভোটার তালিকার কাজে ব্যবহৃত পাঁচটি ল্যাপটপ, পাঁচটি ওয়্যারলেস ইন্টারনেট মডেম, দুটি ডিজিটাল ক্যামেরা, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ওয়েবক্যাম, বহু ব্যবহারযোগ্য প্রিন্টার, পেনড্রাইভ, ইন্টের‌্যাকটিভ বোর্ড, সিডি, স্পিকার, জেনারেটর ইত্যাদি রয়েছে। দেশের ১৪টি শিক্ষক-প্রশিক্ষণ মহাবিদ্যালয় কেন্দ্রিক ১৪টি এলাকায় কাজ করবে ১৪টি মাইক্রোবাস (ভ্যান)। পাহাড়ি এলাকা, চরাঞ্চল ও দেশের অন্যান্য দুর্গম অঞ্চলে কাজ করবে তিনটি ফোরহুইল ড্রাইভ পিকআপ। দেশের ১৪টি শিক্ষক-প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষক-প্রশিক্ষক (টিচার এডুকেটর) এ কর্মসূচিতে সংশ্লিষ্ট রয়েছেন। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ব্যবহারিক জ্ঞান দিতে আগামী এক বছরের মধ্যে অন্তত এক হাজার স্কুলের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তি ভ্যান পৌঁছবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "আমাদের অনেক স্কুলেই পদার্থ ও রসায়ন বিজ্ঞানের মতো বিষয়ে ব্যবহারিক ক্লাসের গবেষণাগার নেই। আমাদের ২৬ হাজারের বেশি হাইস্কুল রয়েছে। "আমরা এর মধ্যে আমরা হাজারের কিছু বেশি স্কুলে কম্পিউটার দিতে পেরেছি। সব স্কুলে প্রশিক্ষিত কম্পিউটার শিক্ষকও নেই। আবার অনেক স্কুলে কম্পিউটার ও প্রশিক্ষিত শিক্ষক থাকার পরও ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।" নাহিদ বলেন, "অনেকেই শুনলে হাসবেন