২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জৈন্তাপুর সীমান্তে ফের উত্তেজনা

বিএসএফ'র সহায়তায় ভারতীয়রা সোমবার দুপুরে আবারো সিলেটের জৈন্তাপুর এলাকায় হাওরে মাছ ধরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 03:40 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

সিলেট, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএসএফ'র সহায়তায় ভারতীয়রা সোমবার দুপুরে আবারো সিলেটের জৈন্তাপুর এলাকায় হাওরে মাছ ধরেছে। পরে স্থানীয় গ্রামবাসীসহ বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের বাধায় তারা চলে যায়। গত বৃহস্পতিবার ও রোববারও একই এলাকায় বিএসএফ'র সহায়তায় ভারতীয়রা মাছ ধরতে আসে বলে বিডিআর জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার ইউনুস মিয়া জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে সীমান্তের জিরো লাইন এলাকায় ১৫-২০ জন বিএসএফ সদস্যের সহায়তায় ভারতীয় খাসিয়ারা বিবির হাওরে মাছ ধরতে এলে বিডিআর হ্যান্ড মাইক দিয়ে বাংলাদেশ সীমানায় মাছ না ধরার জন্য আহবান জানায়। বেলা ৩টার দিকে তারা সেখান থেকে চলে যায়। বিডিআর সিলেট সেক্টরের উপ-অধিনায়ক মেজর কোহিনুর আলম বলেন, গত ৪ ফেব্র"য়ারি বিএসএফ এক বিডিআর জওয়ানকে ওপারে ধরে নিয়ে যায়। পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেয়। ১৪ ফেব্র"য়ারি ডিবির হাওর এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে বিএসএফ ও বিডিআর'র মধ্যে গোলাগুলি হয়। ওই সময় বিএসএফ'র গুলিতে তিন বাংলাদেশি আহত হন। এসব ঘটনায় কয়েকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বশেষ উচ্চ পর্য়ায়ের পতাকা বৈঠক হয় ১৭ ফেব্র"য়ারি। ওই বৈঠকে বিএসএফ বাংলাদেশি সীমানায় অনুপ্রবেশ না করার অঙ্গীকার করে। বর্তমানে বিডিআর সতর্কাবস্থায় রয়েছে বলে ওই কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৭ ঘ.