২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুভাড্ডা খালে হাই কোর্টের স্থিতাবস্থা

ঢাকার কেরানীগঞ্জে শুভাড্ডা খালে যেকোনো ধরনের স্থাপনা ও অবকাঠামো নির্মাণে তিন মাসের স্থিতাবস্থা জারি করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 01:26 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে শুভাড্ডা খালে যেকোনো ধরনের স্থাপনা ও অবকাঠামো নির্মাণে তিন মাসের স্থিতাবস্থা জারি করেছে হাই কোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদের একটি রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার এ স্থিতাবস্থা জারি করে আদালত। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও এ টি এম ফজলে কবিরের বেঞ্চ এ নির্দেশ দেয়। একইসঙ্গে শুভাড্ডা খালদখল এবং সেখানে স্থাপনা ও অবকাঠামো নির্মাণ কেন অবৈধ ও বেআইনি হবে না জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। মনজিল সোমবারই জনস্বার্থে রিট করেন। রিটে বলা হয়, যে কোনো নদী বা খালে যে কোনো প্রকার স্থাপনা নির্মাণ অবৈধ। আইন লঙ্ঘন করে সুভাড্ডা খালে অবৈধ অবকাঠামো ও স্থাপনা নির্মাণ চলছে। আবেদনে খালটির ওপর গড়ে ওঠা স্থাপনার বেশ কিছু আলোকচিত্র এবং এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/পিডি/১৯২০ ঘ.