গাইবান্ধা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুরে ঢাকা-রংপুর মহাসড়কে শনিবার রাতে ট্রাকের চাপায় একজন নিহত হয়েছে।
রাত ৮টার দিকে ধাপেরহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিহতের নাম আব্দুল হামিদ (৪১); বাড়ি ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গুচ্ছ গ্রামে।
ওসি হাসান বলেন, ধাপেরহাটের আমবাগান সড়ক থেকে রিকশাভ্যান নিয়ে মহাসড়কে ওঠার সময় থেকে রংপুরগামী একটি ট্রাক হামিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ট্রাকটি চিহ্নিত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০০ ঘ.
bdnews24