২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অনৈক্যের কারণে পিছিয়ে চট্টগ্রাম'

নিজেদের অনৈক্যের কারণে বন্দরনগরী চট্টগ্রাম পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 04:18 PM

Updated : 24 Aug 2022, 06:55 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের অনৈক্যের কারণে বন্দরনগরী চট্টগ্রাম পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। চট্টগ্রামের ব্যবসায়ী ও সরকার দলীয় রাজনীতিকদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, "রাষ্ট্র চট্টগ্রামকে বঞ্চিত করেনি। নিজেদের অনৈক্যের কারণে চট্টগ্রাম পিছিয়ে আছে।" শুক্রবার সন্ধ্যায় নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। তিনি চট্টগ্রামের সবাইকে নির্লোভ, নির্মোহ ও উদার হওয়ার আহবান জানান। দেশের রাজনীতি 'মিথ্যাচারের ভাণ্ড' হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, "আসুন আমরা এ থেকে বের হয়ে আসি।" চেম্বার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি স্থানীয় সাংসদরা চট্টগ্রামকে দেশের অর্থনৈতিক উন্নতির প্রাণকেন্দ্র দাবি করে নানা সময়ে এ বন্দরনগরীকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন। তারা নানা সময়ে গৃহীত প্রকল্প ঠিকমতো বাস্তবায়ন না হওয়ার বিষয়ে একে অপরকে দোষারোপও করেন। স