২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সংঘর্ষে আহত ৬০

একটি ডোবার মালিকানা নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার খাউয়াজুড়ি গ্রামে শুক্রবার বিকালে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ৬০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 04:03 PM

Updated : 24 Aug 2022, 06:55 PM

সুনামগঞ্জ, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি ডোবার মালিকানা নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলার খাউয়াজুড়ি গ্রামে শুক্রবার বিকালে দুই দলের সংঘর্ষে মহিলাসহ ৬০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আব্দুল আলীম (৪৫), ময়মুল বেগম (৪০), মনোয়ারা বেগম (৩৫), রমিজ আলী (৪৭), রসিম উদ্দিন (৩৬) ও মহিম উদ্দিনকে (৬৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আটজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং ১৮ জনকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দিরাই থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী বলেন, খাউয়াজুড়ি গ্রামের এখলাছ মিয়া ও তাজুল ইসলামের মধ্যে গ্রামের পাশের খাউয়াজুড়ি হাওরের একটি ডোবার মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বিকাল ৫টার দিকে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫৫ ঘ.