ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালের বাংলা একাডেমী পুরস্কার ঘোষণা হয়েছে।
এবছর ছয় জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। একাডেমীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।
পুরস্কার পেয়েছেন- কবিতায় অরুণাভ সরকার ও রবিউল হুসাইন, উপন্যাসে আনোয়ারা সৈয়দ হক ও সুশান্ত মজুমদার, গবেষণায় ড. আবুল আহসান চৌধুরী এবং শিশুসাহিত্যে রফিকুল হক।
আগামী ২৭ ফেব্র"য়ারি বিকাল ৪টায় একাডেমীর মূলমঞ্চে লেখকদের হাতে এক লাখ টাকা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/ডিডি/পিডি/১৮৪১ ঘ.
bdnews24