২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় বগুড়ার সংসদ সদস্য মান্নান আহত

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বগুড়ার আওয়ামী লীগ সংসদ সদস্য আবদুল মান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 09:49 AM

Updated : 24 Aug 2022, 06:56 PM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বগুড়ার আওয়ামী লীগ সংসদ সদস্য আবদুল মান্নান। দুর্ঘটনায় আরো তিনজন আহত হয় বলে পুলিশ জানায়। বগুড়া-১ আসনের সংসদ সদস্য মান্নান সপরিবারে গাড়িতে করে ঢাকা থেকে বগুড়া ফিরছিলেন। সকাল সাড়ে ১১ টার দিকে কড্ডার মোড় ট্রাফিক ফাঁড়ির সামনে মান্নানের গাড়ির সঙ্গে একটি টেম্পুর সংঘর্ষ হয় বলে বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার ওসি বিজয় কৃষ্ণ কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। আহত অন্যরা হলেন- মান্নানের স্ত্রী শাহাদ আরা মান্নান, তাদের গৃহপরিচারিকা মাধবী এবং টেম্পুচালক রফিকুল। ওসি বলেন, "টেম্পুটি হঠাৎ রাস্তায় উঠে তা পাশ কাটানোর চেষ্টা করেন সংসদ সদস্যের গাড়িচালক। কিন্তু গাড়ির পেছনের সঙ্গে টেম্পুর সংঘর্ষ হয়। এতে জানালার কাঁচ ভেঙ্গে আব্দুল মান্নান ও তার স্ত্রী সামান্য আহত হয়। তবে গৃহপরিচারিকার মাথায় কাঁচ ঢুকে যায় এবং টেম্পুচালকও গুরতর আহত হয়।" আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে টেম্পুচালক রফিকুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ কমকর্তা বিজয় কর। দুর্ঘটনার পর আব্দুল মান্নানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, "সামান্য আঘাত পেলেও আমরা সবাই বেঁচে গেছি।" তিনি অভিযোগ করেন, কড্ডার মোড়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা স