২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনার হচ্ছে রোমে

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়ে রোমে একটি শহীদ মিনার স্থাপনের জন্য এক খণ্ড জমি বরাদ্দ দিয়েছে ইতালি সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 06:24 AM

Updated : 24 Aug 2022, 06:56 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃতি দিয়ে রোমে একটি শহীদ মিনার স্থাপনের জন্য এক খণ্ড জমি বরাদ্দ দিয়েছে ইতালি সরকার। রোমে বাংলাদেশ দূতাবাসের কাছেই স্থায়ী শহীদ মিনারটি নির্মাণ করা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ইংল্যান্ড, জাপান, কানাডাসহ বিশ্বের কয়েকটি দেশে ইতিমধ্যেই স্থায়ী শহীদ মিনার নির্মিত হয়েছে। এ তালিকায় এখন রোমও যুক্ত হতে যাচ্ছে। ১৯৫২ সালে ২১ ফেব্র"য়ারি মাতৃভাষা চর্চার অধিকার আদায়ে বাঙালি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে দিনটিকে ১৯৯৯ সালে আস্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্য দেশেও এখন দিনটি পালন করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার পর ইতালি সরকার স্থায়ী শহীদ মিনার নির্মাণের জন্য দূতাবাসের কাছাকাছি একটি জমি বরাদ্দ করেছে। রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, এবারের একুশে ফেব্র"য়ারি পালনে রোববার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দূতাবাসের এক কর্মকর্তা নাম না প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুষ্ঠানে বিরোধী দল সমর্থক প্রবাসীদের আমন্ত্রণ জানানো হলেও তারা আলাদা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/কিউএইচ/এমআই/১২১৪ ঘ.