২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে জামায়াত নেতা গ্রেপ্তার

শহরে 'জঙ্গি' মিছিল করার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে নাটোরে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 10:55 AM

Updated : 24 Aug 2022, 06:54 PM

নাটোর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরে 'জঙ্গি' মিছিল করার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে নাটোরে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামসুল ইসলাম ওরফে কল্লোল (৪০) নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতের সভাপতি। দুপুর ১টার দিকে শহরের গাড়িখানা মহল্লার নিজের বাসা থেকে কল্লোলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কল্লোলের নেতৃত্বে জামায়াত শিবিরের কিছু কর্মী হঠাৎ করেই শহরের মাদ্রাসা মোড়ে জঙ্গি মিছিল বের করে। ১০ মিনিটের মধ্যে তারা মিছিল শেষ করে গা ঢাকা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৫০ ঘ.