ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা ও ওয়ার্ল্ড স্কাউটসের সাবেক সহসভাপতি হাবিবুল আলমের মা ফাতেমা আলম বুধবার রাতে মারা গেছেন।
তার বয়স হয়েছিলো ৮৪ বছর।
রাত পৌনে ৯টার দিকে রাজধানী বারডেম হাসপাতালে ফাতেমা আলমের মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার জোহরের নামাজের পর মগবাজারের দিলু রোড জামে মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে মরহুমাকে দাফন করা হবে।
ফাতেমা আলম চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০০০ ঘ.
bdnews24