ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনার সরদার নুরুল আমিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ ছাড়া আরএমপি'র আরো দুই উপ-কমিশনারকে বদলি করা হয়।
এই দুই উপ-কমিশনার হলেন- সাজ্জাদুর রহমান ও হারুন আর রশিদ। তাদের যথাক্রমে মৌলভীবাজার ও ঢাকায় বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশের এক উপ-মহাপরিদর্শক (ডিআইজি), দু'জন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক এবং ২৩ জন পুলিশ সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
তাদের মধ্যে পুলিশ সদরদপ্তরের ডিআইজি ডা. আফতাব উদ্দিন আহমেদকে সিলেট নগর পুলিশের কমিশনার, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদকে র্যাবের পরিচালক, জাতিসংসংঘ মিশন থেকে প্রত্যাগত ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রৌশন আরা বেগমকে সিআইডিতে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ কমিশনার আতিকুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে, বরিশালের পুলিশ সুপার মাহবুবর রহমানকে ডিএমপিতে, ডিএমপির উপ কমিশনার চৌধুরী মঞ্জুরুল কবীরকে বরিশালের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
এ ছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার ড. আক্কাস উদ্দিন ভুইয়াকে নরসিংদীতে, নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়াকে হবিগঞ্জে, পাবনার পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝিকে চাঁপাইনবাবগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার নজরুল হোসেনকে লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরের পুলিশ সুপার জামিল আহমদকে পাবনায়, সিলেটের পুলিশ সুপার এস এম রুহুল আমীনকে সিআইডিতে, কক্সবাজারের পুলিশ সুপার শাখাওয়াত হোসেনকে সিলেটের পুলিশ সুপার, চট্টগ্রামের নবম এপিবিএনের অধিনায়ক এস এম রোকন উদ্দিনকে রাজশাহীর পুলিশ সুপার, খুলনার পুলিশ সুপার শামসুদ্দিনকে ঝালকাঠিতে, ঝালকাঠির সরদার তমিজ উদ্দিনকে মাদারীপুরের পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার এম খুরশিদ হোসেনকে ডিএমপিতে, দিনাজপুরের পুলিশ সুপার আবুল কালাম সিদ্দিককে খাগড়াছড়িতে, বরগুনার তানভির হায়দার চৌধুরীকে খুলনার পুলিশ সুপার, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (এআইজি) নজরুল ইসলামকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, চুয়াডাঙার পুলিশ সুপার আবদুল বাতেনকে ডিএমপিতে, ডিএমপির মীর রেজাউল আলমকে কিশোরগঞ্জের পুলিশ সুপার, পুলিশ সদরদপ্তরের জাহাঙ্গীর হোসেন মাতুব্বরকে রাজশাহী নগর পুলিশের উপকমিশনার, বগুড়া এপিবিএনের অধিনায়ক দেলোয়ার হোসেন মিয়াকে ময়মনসিংহ এপিবিএনে, মৌলভীবাজারের পুলিশ সুপার আব্দুল আলিম মাহমুদকে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং এসবির আবদুল কাদেরকে সিলেট মহানগরীর উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/এইচএ/২৩২৫ ঘ.
bdnews24