২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তির ৬১ লাখ টাকা উদ্ধারের উদ্যোগ

নিরীক্ষায় ধরা পড়ার পর ভূমি মন্ত্রণালয়ের অর্পিত সম্পত্তি তহবিল থেকে ঋণ হিসেবে নেওয়া ৬১ লাখ টাকা উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 03:17 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরীক্ষায় ধরা পড়ার পর ভূমি মন্ত্রণালয়ের অর্পিত সম্পত্তি তহবিল থেকে ঋণ হিসেবে নেওয়া ৬১ লাখ টাকা উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি বাজেট থেকে ওই অর্থ তহবিলে জমা দেওয়া হবে। মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (আইন) নিখিল রঞ্জন মণ্ডল বলেন, "এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তির জন্য চিঠি দেওয়া হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তি পেলে এবারের বাজেট থেকেই ওই টাকা অর্পিত সম্পত্তি তহবিলে জমা দেওয়া হবে।" ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার তথ্য অনুযায়ী, মন্ত্রণালয়ের জরুরি কিছু কাজের জন্য ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত পাঁচ বছরে ৬১ লাখ টাকা অর্পিত সম্পত্তি তহবিল থেকে নেওয়া হয়। অর্পিত সম্পত্তি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত মামলা পরিচালনা, কর্মকর্তাদের প্রশিক্ষণ ফি পরিশোধ, কম্পিউটার কেনা, গাড়ি নিবন্ধন ফি পরিশোধ, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত ব্যয় এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দান- এসব খাত দেখিয়ে এ অর্থ নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বাৎসরিক নিরীক্ষায় ধরা পড়ার পর স