২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি প্রবৃদ্ধি কমছে

দেশের রপ্তানি প্রবৃদ্ধি কমছে। সরকারের রপ্তানি উন্নয়ন উন্নয়ন ব্যুরো বুধবার এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 01:34 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রপ্তানি প্রবৃদ্ধি কমছে। গত অর্থ বছরের প্রথম ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) তুলনায় চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে ৬ দশমিক ২০ শতাংশ। এসময়ে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয়ও কমেছে ১৪ দশমিক ৪২ শতাংশ। সরকারের রপ্তানি উন্নয়ন উন্নয়ন ব্যুরো বুধবার এ তথ্য জানিয়েছে। ব্যুরোর তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে ৮৪৯৯ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে দেশের রপ্তানি আয় হয়েছে ৭২৭৩ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে হয়েছিল ৭৭৫৪ দশমিক ৭০ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বরে রপ্তানি কমেছে