ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন পিন্টুকে তিনমাসের অর্ন্তর্বতীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানাতে সরকারের প্রতি আদেশও দেওয়া হয়েছে। এ জন্য সময় দেওয়া হয়েছে দুই সপ্তাহ।
বুধবার বিচারপতি শেখ রেযোয়ান আলী ও বিচারপতি আবু কাউসার মো. দবির শ্বানের বেঞ্চ এ নির্দেশ দেয় বলে পিন্টুর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের জানান।
আদালতে সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হবক।
গত বছরের ফেব্র"য়ারিতে পিলখানায় বিদ্রোহে অর্ধশতাধিক সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পিন্টুর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদ্রোহী জওয়ানদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।
পিলখানা হত্যাকাণ্ডে গত বছরের ২৮ ফেব্র"য়ারি লালবাগ থানায় একটি মামলা হয়। পরে তা নিউ মার্কেট থানায় স্থানান্তর হয়। ওই মামলায় গত বছরের ২ জুন পিন্টুকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আনিসুজ্জামান খান যে প্রতিবেদন জমা দেন তাতে বলা হয়, পিন্টু বিডিআরের ৮-৯ শ' জওয়ানকে নৌকায় করে পালিয়ে যেতে সাহায্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24