২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাস খাদে, ৩ জন নিহত

কুষ্টিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 04:15 AM

Updated : 24 Aug 2022, 06:53 PM

কুষ্টিয়া, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন। কুষ্টিয়া-পাবনা সড়কের বাহিরচর এলাকায় বুধবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের কুষ্টিয়া থানার উপপরিদর্শক হুমায়ূন কবির জানিয়েছেন। নিহতরা হলেন- আজিজুল হক (৬৫), মণ্ডল আলী (৬০) ও আবুল কাশেম (৪০)। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলা সদরের নাকেরছড়ি গ্রামে। তারা ফরিদপুরের আটরশি পীরের দরবার শরিফ থেকে বাড়ি ফিরছিলেন বলে পুলিশ জানায়। মঙ্গলবারই আটরশিতে ওরস শেষ হয়েছিলো। পুলিশ কর্মকর্তা হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বাসটি রাত সাড়ে ৩টার সময় বাহিরচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত ১৫ জনকে কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে হুমায়ুন জানান। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ তিনটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০০০ ঘ.