২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে থাইল্যান্ড

থাইল্যান্ড সে দেশে আটক ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 10:32 AM

Updated : 24 Aug 2022, 06:51 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থাইল্যান্ড সে দেশে আটক ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশ বিমানের বিজি ০৮৯ ফ্লাইটে করে বুধবার বিকালে তারা দেশে ফিরবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) সাদিয়া মুনা তাসনীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ওই বাংলাদেশিদের এক বছরের বেশি সময় আগে থাইল্যান্ডে আটক করা হয়। সাদিয়া মুনা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটককৃতদের জাতীয়তার বিষয়টি নিশ্চিত হতে সময় লাগায় তাদের ফেরত আসায় দেরি হচ্ছে।" থাইল্যান্ডের উপকূলরক্ষী বাহিনী মালয়েশিয়া বা সিঙ্গাপুরগামী একটি নৌকা থেকে ২০০'র বেশি ব্যক্তিকে (যার অধিকাংশই ছিল মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান) আটক করে। তার মধ্যেই ছিলেন ওই ২৮ জন। পরে ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হন। ২৮ জনের অধিকাংশই চট্টগ্রামের বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ইসি/এফএফ/এমআই/১৬২৯ ঘ.