ফরিদপুর, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত। এছাড়া দণ্ডিতকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক খান মো. আব্দুল মান্নান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন- জেলার নগরকান্দা উপজেলার শাকরাইল গ্রামের কৃষ্ণ চন্দ্র মণ্ডলের ছেলে হারান চন্দ্র মণ্ডল (৪০)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৯ অক্টোবর দুপুর ১২টার দিকে ওই কিশোরীকে শাকরাইল গ্রামের নারায়ন শীলের বাড়িতে নিয়ে ধর্ষণ করে হারান। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে নগরকান্দা থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০২ ঘ.
bdnews24