২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই

জামালপুরের মেলান্দহ উপজেলায় রোববার রাতে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 06:33 AM

Updated : 24 Aug 2022, 06:50 PM

জামালপুর, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মেলান্দহ উপজেলায় রোববার রাতে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান পুড়ে গেছে। উপজেলার মাহমুদপুর বাজারে রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জামালপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আলাউদ্দিন জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে বাজারের একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।" পরে দমকল বাহিনীর কর্মী ও এলাকাবাসীদের চেষ্টায় সোমবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকার বেশি হবে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। অগ্নিকাণ্ডের সময় বেশ কয়েকটি দোকানের মালামাল লুটপাট হয়েছে বলেও তারা অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১২২৮ ঘ.