চাঁদপুর, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। হামলার জন্য স্থানীয় জামায়াত নেতারা ছাত্রলীগকে দায়ী করেছে।
আহত মনির হোসেন হেলালীকে কুমিল্লার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কচুয়া উপজেলা জামায়াতের নেতা মনির ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর জেলার সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, রোববার রাত ৯টায় মনির হোসেন কচুয়া আল আমিন ক্যাডেট মাদ্রাসা থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় কচুয়া শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীদের কবলে পড়েন।
মনির আল-আমিন ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্বেও আছেন। এছাড়া তিনি কচুয়া প্রেসক্লাবেরও সদস্য।
মনিরের ওপর হামলার নিন্দা জানিয়ে চাঁদপুর জেলা জামায়াতের আমির এ এইচ আহমদ উল্যাহ মিয়া ও ছাত্র শিবিরের জেলা সভাপতি নেয়ামত উল্যাহ এর জন্য ক্ষমতাসীন দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগকে দায়ী করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কে বা কারা হামলা করেছে, তা জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।"
স
bdnews24