২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলো পোড়ালো বিএনপি-জামায়াত আইনজীবী নেতারা

উচ্চ আদালতের দুইজন বিচারপতির জামিন দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বাংলা দৈনিক প্রথম আলো প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 04:13 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উচ্চ আদালতের দুইজন বিচারপতির জামিন দেওয়া নিয়ে প্রশ্ন তুলে বাংলা দৈনিক প্রথম আলো প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী নেতারা। সংবাদটির প্রতিবাদ জানিয়ে রোববার একটি সভা করে এই দাবি জানিয়ে তারা পত্রিকার কপি পোড়ায় এবং এর সম্পাদকের বিরুদ্ধে স্লোগান দেয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত ওই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকার বলেন, পত্রিকাটি ১/১১ এর নায়ক। তারা আরেকটি ১/১ চায়। দেশে বিচার ব্যবস্থা ভালোভাবে চলুক তারা তা চায় না। এডভোকেট মোহাম্মদ আসাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিঞা, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট জয়নুল আবেদীন, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট নিতাই রায় চৌধুরী, একেএম মুজিবুর রহমান, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার বদরুদ্দোজা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচসি/জিএনএ/২২১০ ঘ.