২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে চার বছর পর ঢাকায় বিডিএফ

প্রায় সাড়ে চার বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অর্থসহায়তাকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সরকারের মধ্যেকার ডায়ালগ বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2010, 02:43 PM

Updated : 24 Aug 2022, 06:48 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় সাড়ে চার বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অর্থসহায়তাকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সরকারের মধ্যেকার ডায়ালগ বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ)। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ফোরামে বাংলাদেশের পক্ষে উপস্থাপন করা মূল বিষয় হলো- সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি-২)। রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, "ফোরামে সংশোধিত পিআরএসপি-২ এর এনডোরসমেন্ট পাবো বলে আমরা আশা করছি।" থেকে ২৪৬ দশমিক ৮২ বিলিয়ন টাকা বাড়িয়ে সংশোধিত পিআরএসপি-২ বাস্তবায়নের মোট ব্যয় ধরা হয়েছে ২৮১৪ দশমিক ৮১ বিলিয়ন টাকা। সম্পদের ঘাটতি ধরা হয়েছে ৮৭৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। দু দিনের বিডিএফে ৬টি সেশনে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছয়টি বিষয় হলো