রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক খুন এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী বিনোদপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
বিকালে বিনোদপুরে মতিহার থানা শাখা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে ক্ষমতাসীন মহাজোটের শরিক দলের নেতাকর্মীরা যোগ দেয়।
সমাবেশে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন অভিযোগ করেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর নির্দেশেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির এই হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটিয়েছে।
তিনি হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টি নেতা ফজলে হোসেন বাদশা বলেন, জামায়াত শিবিরকে সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।
সা
bdnews24