২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে গ্রেপ্তারের সংখ্যা ৩৬, বোমা উদ্ধার

যশোরে জামায়াত-শিবিরের আরো সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে যশোরের গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩৬।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 12:44 PM

Updated : 24 Aug 2022, 06:47 PM

যশোর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরে জামায়াত-শিবিরের আরো সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে যশোরের গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩৬। শনিবার দুপুর আড়াইটার দিকে শহরের চিত্রামোড় এলাকা থেকে সাতজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি বোমা, লোহার রড ও লাঠিসোটা উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি আব্দুল কাদের বেগ। এর আগে ভোররাতে যশোরের এমএম কলেজ ভাংচুর ও হাঙ্গামা সৃষ্টির অভিযোগে ২৯ শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। শহরের বিভিন্ন মেস এবং বারান্দি পাড়ায় শিবিরের শহর শাখার কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। ওসি কাদের বেগ জানান, দুপুরে গ্রেপ্তারকৃত সাতজন বিস্ফোরকদ্রব্য ও লাঠিসোটা নিয়ে শহরে মিছিল করার চেষ্টা চালায়। এরা হলেন- খয়েরতলা এলাকার জামায়াত কর্মী শেখ জামাল হোসেন, শিবিরকর্মী বোরহান উদ্দিন, সাতক্ষীরার আশাশুনির ফিরোজ আহমেদ, বাঘারপাড়া রায়পুর গ্রামের জাহাঙ্গীর আলম, কেশবপুর রাজনগর বাকাবর্শি গ্রামের ফেরদৌস রহমান, ঝিকরগাছার লাউজানীর আক্তারুল আলম ও মনিরামপুরের টুনিয়াভরা গ্রামের ইকবাল হোসেন। ওসি জানান, এদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবে। তারা এখন থানা হেফাজতে আছেন। ভোররাতে গ্রেপ্তার করা ২৯ শিবিরকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এরা হলেন- এমএম কলেজের