২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি বিভাগে লোকবল সঙ্কট রয়েছে: মতিয়া

উৎপাদন বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ ও সেবা দেওয়ার জন্য সরকারের লোকবলের অভাব রয়েছে বলে স্বীকার করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 10:54 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ ও সেবা দেওয়ার জন্য সরকারের লোকবলের অভাব রয়েছে বলে স্বীকার করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। কৃষি বিভাগে নতুন পদ সৃষ্টি করার উদ্যোগের কথা জানিয়ে একইসঙ্গে কৃষি কর্মকর্তাদের গ্রামে গিয়ে থাকার মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি। কৃষিমন্ত্রী শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, "সাড়ে ৭ কোটি লোকের জন্য যে জনবল ছিল তা দিয়ে তো আর ১৫ কোটি লোকের চলতে পারে না। এতে পদে পদে বাধা তৈরি হয়, সমস্যা হয় উৎপাদনে। সাড়ে ৭ কোটির জনবল দিয়ে ১৫ কোটির চাহিদা মিটিয়ে সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া অসম্ভব।" রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 'ইনস্টিটিউশনাল রিফর্মস ইন এগ্রিকালচার' শীর্ষক ওই সেমিনারে কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি ওয়াসিউজ্জামান আকন্দ বলেন, "বঙ্গবন্ধুর শাসনামলে কৃষি স