২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে আটক ১৪ শিবিরকর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ

টাঙ্গাইলের করটিয়া সা'দত কলেজের পাশের বিভিন্ন মেস থেকে আটক ১৪ জন শিবিরকর্মীকে শুক্রবার দুপুরে ছেড়ে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 09:10 AM

Updated : 24 Aug 2022, 06:46 PM

টাঙ্গাইল, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের করটিয়া সা'দত কলেজের পাশের বিভিন্ন মেস থেকে আটক ১৪ জন শিবিরকর্মীকে শুক্রবার দুপুরে ছেড়ে দিয়েছে পুলিশ। সদর থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিজ্ঞাসাবাদ শেষে দুপুর ২টার দিকে এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।" বৃহস্পতিবার রাতে আটক ওই শিবিরকর্মীরা সবাই সা'দত কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানায়। তারা হলেন- আবু রায়হান, ইয়াকুব আলী, আব্দুর রহিম, আতিকুর রহমান, রেজাউল করিম, লিয়াকত হোসেন, শেখ ফরিদ সুমন, সোহাগ হোসেন, রতন আহমেদ, আমিনুল ইসলাম, মো. এসখেন, ইমরুল হোসেন, সিদ্দিকুর রহমান ও মাসুদ রানা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতা নিহত হওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিবির উৎখাতে চিরুণী অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫০১ ঘ.