২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

সাভারে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 04:10 PM

Updated : 24 Aug 2022, 06:44 PM

সাভার, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ছাড়া আরো দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে সাভারের জামগড়া এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়রা আবুল কালাম (৩২), ইসমাইল শেখ (১৮) ও পান্নু শেখ (৪৫) নামে তিনজনকে আটক করে বেদম মারধর করে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক তাপস কুমার। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তিনজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। বিকালে কালাম মারা যান। কালাম সাভারের বেরন এলাকার মানিকগঞ্জ মহল্লার আতাউর রহমানের ছেলে। এসআই তাপস জানান, ইসমাইল ও পান্নুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৩ ঘ.