২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসকে বিদায় জানিয়ে সংসদে প্রধানমন্ত্রী

বিমানবন্দরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বিদায় জানিয়ে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 11:44 AM

Updated : 24 Aug 2022, 06:44 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমানবন্দরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বিদায় জানিয়ে সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিকাল ৪টা ২০ মিনেটে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এ সময়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বক্তব্য দিচ্ছিলেন। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ বিএনপি, জামায়াতে ইসলাম এবং বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) সাংসদরা। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা সোয়া ৩টার দিকে সংসদে ঢোকেন। ৬৪ দিন পর অধিবেশনে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। স্পিকার বিরোধী দলকে সংসদে স্বাগত জানান। মাহমুদ আব্বাস এসেছিলেন জাপান থেকে। ঢাকায় এক ঘণ্টার যাত্রা বিরতিতে বিমানবন্দরে আব্বাসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। যাত্রা বিরতি শেষে ফিলিস্তিনি প্রেসিডেন্ট বিকাল সোয়া ৪টার দিকে ঢাকা ছাড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচসি/এজে/এমআই/১৭৩৮ ঘ.