ঝিনাইদহ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ সদর উপজেলায় এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার মুরারিদহ গ্রামের একটি কলা বাগানের পাশে রেজাউল ইসলাম (৩০) নামের এই ব্যক্তিকে হত্যা করা হয় বলে ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. রেজাউল করিম।
রেজাউল পেশায় ভ্যান চালক ছিলেন। তিনি মুরারিদহ গ্রামের গোলাম আকবরের ছেলে।
পরিবারের বরাত দিয়ে এসপি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে রেজাউল স্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন তারা যেন খেয়ে নেয়। তার বাড়ি ফিরতে দেবি হবে। কিন্তু তিনি আর ফেরেননি।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে গ্রামবাসী খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এসপি বলেন, জমি নিয়ে শত্র"তার কারণে এ হত্যাকাণ্ড ঘটেতে পারে। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৭ ঘ.
bdnews24