ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ শিক্ষাবর্ষে প্রাথমিক-মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই ছাপানো এবং বিতরণে এখন থেকেই কাজ শুরু করছে সরকার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বিনামূল্যের পাঠ্যপুস্তক বিষয়ক জাতীয় কমিটির পরামর্শে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটি শিক্ষামন্ত্রীকে প্রতিবেদন দেয় মঙ্গলবার।
নাহিদ বলেন, বই নিতে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতি শ্রেণীর ছাত্র-ছাত্রী এবং বইয়ের সংখ্যা উল্লেখ করে ১ মার্চের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে চাহিদাপত্র পাঠাতে হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ৭ মার্চের মধ্যে তা জেলা কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
১৫ মার্চের মধ্যে জেলা কর্মকর্তাকে এ চাহিদাপত্র সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে।
কমিটির প্রতিবেদনে জানুয়ারি মাস থেকেই পাঠ্যপুস্তক ছাপানোর যাবতীয় কাজ শুরুর সুপারিশ করা হয়। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে আলাদা করা, এ বছর বই বিতরণে অনিয়মকারীদের শাস্তি দেওয়াসহ ১৮টি সুপারিশ করা হয়েছে।
বিনামূল্যের পাঠ্যপুস্তক ছাপানোর কাগজ সংগ্রহ, ছাপানো ও বিতরণ কার্যক্রম নিয়ে পরামর্শ দেয়ার জন্য গতবছরের মাঝামাঝি কমিটি গঠন করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের ভর্তি বাণিজ্য রোধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে- এ প্রশ্নের জবাবে নাহিদ বলেন, "ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ করতে অনলাইনে ভর্তি বাড়িয়ে দেয়া হবে। যাতে এ ধরণের ঝামেলা না হয়।"
স
bdnews24