সুনামগঞ্জ, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ শহরের আলীপাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে হেরোইনসহ একজনকে আটক করেছে পুলিশ।
আটক শাহবাজুল ইসলাম শ্যামল (৩৫) শহরের আলীপাড়া এলাকার শওকত আলীর ছেলে।
সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক জামাল হোসেন বলেন, গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তিন পুরিয়া হেরোইনসহ শাহবাজুল ইসলাম শ্যামলকে আটক করা হয়।
শ্যামলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রির অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৮ ঘ.
bdnews24